স্ক্যানডেক্স উন্মুক্ত টেনিসে অমল ও বৈশাখীর দ্বি-মুকুট লাভ
স্ক্যানডেক্স বাংলাদেশ উন্মুক্ত টেনিস প্রতিযোগিতায় পুরুষ এককে অমল রায় এবং মহিলা এককে শিফাত নুশরাত বৈশাখী দ্বী-মুকুট লাভ করেছেন। এছাড়া বালক একক (অনুর্ধ্ব-১৪) গ্রুপে ফারুক চ্যাম্পিয়ন হয়েছেন।
স্ক্যানডেক্স বাংলাদেশ উন্মুক্ত টেনিস প্রতিযোগিতায় পুরুষ এককে অমল রায় হেনরী পৃথুল মন্ডলকে ৬-৩, ৬-৩ গেমে পরাজিত করেন। অমল পুরুষ এককে ১২০০০ ও দ্বৈত এককে ৬০০০ টাকা প্রাইজমানি পাবেন। অন্যদিকে মহিলা এককে শিফাত নুশরাত বৈশাখী ৬-২, ৬-১ গেমে ইশরাত সুলতানা রুমাকে পরাজিত করে। এদিকে বালক একক (অনুর্ধ্ব ১৪) ইভেন্টে বিকেএসপির ওমর ফারুক ৬-৩, ৬-২ গেমে এনটিসির আরিফ হোসেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।
যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব সৈয়দ সুজাউদ্দিন আহমেদ খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।
