বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অপরিবর্তিত ইংল্যান্ড স্কোয়াড
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড স্কোয়াডে কোন পরিবর্তন ছাড়াই দল ঘোষণা করেছে। শুক্রবার থেকে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে। একই সাথে ১৬ জুন থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের স্কোয়াডও ঘোষণা করা হয়েছে।
নতুন করে দল ঘোষনায় কোন পরিবর্তন না থাকলেও ইনজুরির কারণে এ্যশলে জাইলস দলে থাকছেন না। তার জায়গায় খেলবেন স্পিনার গ্যারেথ ব্যাটলি। তবে ওয়ানডে সিরিজের আগেই জাইলস দলে ফিরে আসবেন বলে আশা করছেন দলের কোচ। অবশ্য কোন কারণে জাইলস ফিরে না আসলে গ্যারেথই সে জায়গায় খেলবেন ।
এদিকে শুক্রবার নিজের শততম ম্যাচ খেলতে মাঠে নামবেন গ্রাহাম থর্প। এর আগে তিনি জানিয়েছিলেন, এ বছরের শেষেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন। থর্প ইংল্যান্ড দলের ৮ম খেলোয়াড় হিসেবে শততম ম্যাচ খেলার গৌরব অর্জন করবেন। এর আগে যারা ইংল্যান্ডের হয়ে শততম টেস্টে অংশ নিয়েছেন তারা হলেন- অ্যালেক স্টুয়ার্ট (১৩৩), গ্রাহাম গুচ (১১৮), ডেভিড গাওয়ার (১১৭), মাইক আথারটন (১১৫), কলিন কাওয়ার্ডি (১১৪), জিওফ বয়কট (১০৮) এবং ইয়ান বোথাম (১০২)।
ইংল্যান্ড টেস্ট স্কোয়াড: মাইকেল ভন (অধিনায়ক), মার্কাস ট্রেসকোথিক, জি জোনস (উইকেট কিপার), অস্ট্রাস, বেল, গ্রাহাম থর্প, এন্ড্রু ফ্লিনটফ, গ্যারেথ ব্যাটি, হগার্ড, এস জোনস, এস হার্মিসন, জে লুইস।
ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড: মাইকেল ভন (অধিনায়ক), মার্কাস ট্রেসকোথিক, জি জোনস (উইকেট কিপার), অস্ট্রাস, বিক্রম সোলাঙ্কি, পিটারসন, কলিংউড, কবির আলী, ড্যারেন গফ, স্টিভ হার্মিসন, বেল, গ্রাহাম থর্প, এন্ড্রু ফ্লিনটফ, ম্যাথু হগার্ড, এস জোনস, জে লুইস।
