ইংল্যান্ড দলের অধিনায়ক হিসেবে এরিকসন চান ব্যাকহামকে
ইংল্যান্ডের ফুটবল দলের ম্যানেজার ভেন-গোরান এরিকসন জানিয়েছেন ২০০৬ সালের বিশ্ব কাপে আবারও ইংল্যান্ড দলের অধিনায়কত্ব করবেন ডেভিড ব্যাকহাম।
কিন্তু এরিনকসন খুবই ভাগ্যবান বলেছেন ব্যাকহামকে কারণ তিনিই হচ্ছেন সম্ভাব্য পছন্দনীয় ব্যক্তি।
এরিকসন বলেন, “অনেকে রয়েছেন যারা এ দায়িত্ব পালন করতে পারবেন। কিন্তু আমি বলতে চাই অধিনায়ক পরিবর্তন করার আমার কোনও পরিকল্পনা নেই। তার মত একজন অধিনায়ক রয়েছে বলে আমি খুবই খুশি।” খবর বিভিন্ন বার্তা সংস্থার।
তিনি আরও বলেন, “ফুটবল রাইটার এসোসিয়েসনের দেয়া ডিনারে যখন ফ্রাঙ্ক ল্যামপার্ড বিবৃতি পড়ছিলেন তখন আমি মনে করেছিলাম তিনিই অধিনায়ক। বর্তমানে তিনি অধিনায়ক নন। তবে তিনি ভবিষ্যতে অধিনায়ক হতে পারেন এটা নিশ্চিতই বলা যায়।
“স্টিভেন গ্যারাডও ইংল্যান্ডের অধিনায়ক হতে পারেন। তিনি বর্তমানে লিভারপুল ক্লাবের অধিনায়ক। জন টরিও অধিনায়ক হতে পারেন। তিনি চেলসির অধিনায়ক। শনিবার এই দায়িত্ব পালন করেন ক্যামবেল।”
ক্যামবেলের নেতৃত্বে ইংল্যান্ড আমেরিকার বিরুদ্ধে ২-১ গোলে ম্যাচ জয় করে। খেলায় ইংল্যান্ডের পক্ষে গোল দু’টি করেন কেভিন রিচাডসন।
