২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন টনি বেস্ট

ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার টনি বেস্ট পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় এবং চূড়ান্ত টেস্ট ম্যাচে ডাক পেয়েছেন। ৩ জন থেকে জ্যামাইকায় টেস্ট ম্যাচ শুরু হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 01:10 AM

Updated : 26 Apr 2022, 05:43 PM

সোমবার প্রথম টেস্ট ম্যাচের সেরা বোলার ফিডেল এডওয়ার্ডের পরিবর্তে তিনি ১৩-সদস্যের দলে ডাক পান।

এডওয়ার্ড বার্বাডোজের প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের আরেক বোলার বামহাতী ইয়ান ব্রেডশো ভাইরাস ইনফেকশন থেকে সেরে উঠেছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ফাস্ট বোলার ডোয়াইন ব্রেভো গোড়ালির সমস্যায় ভুগছেন। তবে আশা করা হচ্ছে তিনি কিংস্টনের সাবিনা পার্কে অনুওষ্ঠেয় খেলায় অংশ নিতে পারবেন।

ওয়েস্ট ইন্ডিজ দল: অধিনায়ক শিবনারায়ণ চন্দরপল, ক্রিস গেইল, ডেভোন স্মিথ, ওয়েবেল হাইন্ডস, রামনরেশ সারওয়ান, ব্রায়ান লারা, ডোয়াইন ব্রেভো, কোর্টনি ব্রাউন, করি কলিমোর, ডেরেন পাওয়েল, রিয়ন কিং, ইয়ান ব্রেডশো এবং টনি বেস্ট।