সাবেক পাকিস্তানি বোলার ফজল মাহমুদের ইন্তেকাল
পাকিস্তানের সাবেক ক্রিকেটার ফজল মাহমুদ নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা গেছেন। ফজল মাহমুদের পরিবার থেকে সোমবার তার মৃত্যুর কথা জানানো হয়েছে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮। ফজল মাহমুদ পাকিস্তানের টেস্ট অভিষেকের বছর অর্থাৎ ১৯৫৪ সালে ইংল্যান্ডের ওভালে ১২ উইকেট শিকার করেন। এছাড়া লাখনৌতে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম দু’টি টেস্ট বিজয়ের সাথেও জড়িয়ে আছে তার নাম, খবর বার্তা সংস্থার।
পুলিশ কর্মকর্তা মাহমুদ ৩৪ টেস্টে ১৩৯ উইকেট শিকার করেছেন। ১৯৫২ থেকে ১৯৬২ পর্যন্ত ১০টি টেস্টে অধিনায়কত্বও করেছেন পাকিস্তানি এই বোলার।
