১ম বিভাগ ফুটবলে ভিক্টোরিয়ার আরেকটি ড্র
১ম বিভাগ ফুটবল লিগে পরপর দ্বিতীয় ম্যাচেও ড্র করেছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। সোমবার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা স্টেডিয়ামে ভিক্টোরিয়া ১-১ গোলে ড্র করে মহাখালী একাদশের সাথে। ভিক্টোরিয়া তাদের তৃতীয় ম্যাচেও বিআরটিসির সাথে গোলশুন্য ড্র করেছিল।
ভিক্টোরিয়ার পক্ষে মামুন এবং মহাখালীর হয়ে আলাউদ্দিন গোল করেন। চার খেলায় দু’দলই আট পয়েন্ট করে সংগ্রহ করেছে।
