২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল প্রিমিয়ার ক্রিকেটে সংস্কৃতি মজলিশের বড় জয়

বরিশাল স্টেডিয়ামে আরব বাংলাদেশ ব্যাংক সিরাজ স্মৃতি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সংস্কৃতি মজলিশ বড় জয় পেয়েছে। সোমবার সংস্কৃতি মজলিশ ২৫৫ রানের বিশাল ব্যবধানে হারায় বিসিসিকে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2005, 06:11 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

প্রথমে ব্যাট করে সংস্কৃতি মজলিশ ৪৬ দশমিক ৪ ওভারে ৩৩০ রান সংগ্রহ করে। দলের পক্ষে বাশার ১২৯ ও ফারুক ৫১ রান করেন। জবাবে বিসিসি ২৬ দশমিক ৩ ওভারে মাত্র ৭৫ রানেই গুটিয়ে যায়। সংস্কৃতি মজলিশের সুমন ও হুমায়ুন তিনটি করে উইকেট লাভ করেন।