২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় টেস্টে বাদ পড়ছেন অ্যাশলে জাইলস

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইনজুরির কারনে বাদ পড়ছেন ইংল্যান্ড দলের অ্যাশলে জাইলস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2005, 02:34 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

ইংল্যান্ড দলের কোচ ফ্ল্যাচার রোববার বলেন, হিপের ইনজুরির কারণে পরের টেস্টে আমরা জাইলসকে মাঠে নামাতে পারছি না। তবে আমরা আশা করি অল্পদিনেই সে সুস্থ হয়ে উঠবে এবং বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচগুলো খেলবে। প্রথম টেস্টে দলে থাকলেও ব্যাট হাতে মাঠে নামার সূযোগ হয়নি গ্যারাথ ব্যাটির। দ্বিতীয় টেস্টে তিনি মাঠে নামবেন বলে জানা গেছে।

ফ্ল্যাচার অবশ্য স্বীকার করেছেন জাইলসের একটা অপরাশেন লাগতে পারে, তবে তার ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়ার সম্ভাবনা নেই। কোচ জানান, জাইলস দলের একজন গুরুত্বপূর্র্ণ খেলোয়াড়। আমরা তাকে দলে চাই।

আগামী ৩ জুন ইংল্যান্ডের সাথে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট এবং ১৬ জুন থেকে ওয়ানডে সিরিজে শুরু হবে।