ইমেজ পরিবর্তনের চেষ্টা করছেন শোয়েব
প্রতিভাবান হয়েও বারবার দল থেকে বাদ পড়ছেন পাকিস্তানের ফাস্ট বোলার শোযেব আক্তার।
ফিটনেসের অভাবেই দলে ঢুকতে পারছেন না বলা হলেও শোয়েব যে নিজের আচরণগত সমস্যার কারণেই বাদ পড়ছেন সেটা এখন আর তার বুঝতে বাকি নেই। এই মুহুর্তে তাই শোয়েব নিজের আচরণ বদলিয়ে নতুন ইমেজে আবির্ভুত হওয়ার পরিকল্পনা করছেন।
আর সেজন্য নিজের আচরণে কি কি ত্রুটি আছে সেটা নির্ণয় করার জন্য একজন মিডিয়া উপদেষ্টা নিয়োগ দিয়েছেন শোয়েব। নিয়োগপ্রাপ্ত ব্যক্তি তার আচরণ সম্পর্ক্যে নির্দেশনা দিবেন এবং শুধরে নিতে সাহায্য করবেন। শোয়েবের ম্যানেজারের নাম সোহেল খিয়ানি। সোহেলের কাজ হবে শোয়েবকে আচরণ সংক্রান্ত দীক্ষা দেয়া এবং কি করে মানুষের সাথে ব্যবহার করতে হবে, দলের সিনিয়র, অধিনায়ক ও কোচের সাথে সুসর্ম্পক বজায় রাখবে সে বিষয়ে পরামর্শ দেয়া।
সোহেল বলেন, শোযেব-এর আত্মোপলদ্বি ঘটেছে তার সমস্যা নিয়ে, এটা খুবই তাৎর্পযপূন্য। এখন সে চাইছে এ সমস্যা কাটিয়ে উঠতে, আর আমিও তাকে এ ব্যাপারে সহায়তা করবো।
