২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ্যাথলেট শাহ আলমের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত

দেশের কৃতি এ্যাথলেট মরহুম মোহাম্মদ শাহ আলমের ১৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রোববার বাংলাদেশ এ্যাথলেটিক ফেডারেশনের উদ্যোগে ফেডারেশনের কর্যালয়ে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

মিলাদ মাহফিলে ফেডারেশনের সহ-সভাপতি ফারুকুল ইসলাম, সাধারন সম্পাদক মোহাম্মদ শাহ আলমসহ কর্মকর্তা, খেলোয়াড় ও অন্যান্য গণ্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন। মিলাদ শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

মরহুম শাহ আলম ১৯৮৫ সালে ঢাকা সাফ গেমস এবং ১৯৮৭ সালে কলকাতা সাফ গেমসে ১০০ মিটার স্প্রিন্টে স্বর্নপদক লাভ করে পরপর দু’বার দ্রুততম মানব হওয়ার গৌরব লাভ করেন।