স্ক্যানডেক্স উন্মুক্ত টেনিসের মহিলা এককের ফাইনালে সাথী
স্ক্যানডেক্স বাংলাদেশ উন্মুক্ত টেনিস প্রতিযোগিতার মহিলা এককের ফাইনালে উঠেছেন সাথী সরকার। রোববার সেমিফাইনালে সাথী সরকার ৬-০, ৬-২ গেমে বিকেএসপির মা হাই চিংকে হারান।
এছাড়া বালিকা একক (অনুর্ধ্ব ১৪) গ্রুপ থেকে ফাইনাল নিশ্চিত করেছেন নওগাঁর ভাবনা। সেমিতে ভাবনা ৬-১, ৬-১ গেমে বিকেএসপির খুসবুকে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করেন।
রোববার প্রতিযোগিতার পুরুষ এককের আটটি, পুরুষ দ্বৈতের ছয়টি, মহিলা একক, বালক একক (অনুর্ধ্ব ১৪) ও বালক একক (অনুর্ধ্ব ১২)’র তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল সাড়ে আটটায় পুরুষ এককের কোয়ার্টার ফাইনাল এবং বিকেল সাড়ে তিনটায় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। বালিকা এককের ফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হবে এদিন বিকেল সাড়ে চারটায়।
