বরিশাল প্রিমিয়ার ক্রিকেটে নবজাগরণের জয়
বরিশাল স্টেডিয়ামে রোববার আরব বাংলাদেশ ব্যাংক সিরাজ স্মৃতি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নবজাগরণ ক্লাব ৬ উইকেটে অরুনোদয় লিও কিশোর সংঘকে হারিয়েছে।
প্রথমে ব্যাট করে অরুনোদয় ক্লাব ১৪২ রানে অল আউট হয়। জবাবে নবজাগরণ ক্লাব ৩১ দশমিক ২ ওভারে চার উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন তারেক।
