২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শচীনের কপাল খারাপ, খেলতে পারছেন না সুনামি ম্যাচে

সুনামি আক্রান্তদের পুনর্বাসনের জন্য তহবিল গঠনের উদ্দেশ্যে ১৪ জুন লর্ডসে অনুষ্ঠেয় ম্যাচে ভারতীয় ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার খেলবেন না। তাকে এমসিসি ইন্টারন্যাশনাল একাদশ দলে নেয়া হয়েছিল। শচীনের পরিবর্তে সহকর্মী ভিভিএস লক্ষণকে এমসিসি দলে নেয়া হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2005, 11:54 AM

Updated : 26 Apr 2022, 05:42 PM

টেন্ডুলকারকে এমসিসি একাদশের অধিনায়ক নির্বাচিত করা হয়েছিল। সোমবার তার বাম কনুইয়ে অস্ত্রোপ্রচার করা হয়। তিনি আশা করছেন চার মাসের মধ্যে সুস্থ হতে পারবেন। শচীনের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের অধিনায়ক স্টিফেন ফ্লেমিং এমসিসি একাদশ দলের অধিনায়কত্ব করবেন।

সুনামি ম্যাচে খেলতে না পারার জন্য শচীন খুবই ব্যথিত। তবে শচীন লর্ডসে উপস্থিত থাকবেন এবং ফান্ড গঠনের ব্যাপারে সহযোগিতা করবেন বলে জানা যায়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

এমসিসি ক্রিকেটের প্রধান জোহান স্টিফেনসন বলেন, “আমি অত্যন্ত আনন্দিত, এমসিসি একাদশে শচীন টেন্ডুলকারের বদলে দলে খেলার জন্য ভিভিএস লক্ষণ আমাদের আমন্ত্রণ গ্রহন করেছেন। আর শচীনের খেলতে না পারা খুবই দুঃখজনক।”

টিকিটের মূল্য পূর্ণ বয়স্কদের জন্য ২০ থেকে ৩০ পাউন্ড এবং শিশুদের জন্য ১০ পাউন্ড ধরা হয়েছে।

এমসিসি একাদশ: অধিনায়ক স্টিফেন ফ্লেমিং, ক্রিস গেইল, রামনরেশ সারওয়ান, ব্রায়ান লারা, ভিভিএস লক্ষণ, জ্যাক ক্যালিস, এন্ডি ফ্লাওয়ার, কুমার সাঙ্গাকারা, শন পোলক, অনীল কুম্বলে, মুত্তিয়া মুরালিধরণ, শোয়েব আখতার।

ইন্টারন্যাশনাল একাদশ ঃ অধিনায়ক ব্রায়ান লারা, বীরেন্দার সেওয়াগ, গ্রায়েম স্মিথ, শিবনারায়ন চন্দরপল, ক্রিস কেয়ারনস, শেন ওয়ার্ন, চামিন্দা ভাস, মোহাম্মদ সামি, মাখায়া এনটিনি।