২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেসকোথিক এবং ভন উভয়ের শত রান, ২৫৭ রানে এগিয়ে আছে স্বাগতিকরা

ট্রেসকোথিক এবং মাইকেল ভন উভয়ের শত রানে বাংলাদেশের বিপক্ষে বড় স্কোরের দিকে এগুচ্ছে ইংল্যান্ড। দ্বিতীয় দিনে লাঞ্চের আগ পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৩৬৫।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

ট্রেসকোথিক অপরাজিত ১৬৫ এবং ভন ১০৩ রান নিয়ে ব্যাট করছেন। মাত্র ১ উইকেট হারিয়ে ইংল্যান্ড এ রান সংগ্রহ করে। মাশরাফি ছাড়া বাংলাদেশের কোন ব্যাটসম্যানই স্বাগতিকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। অপরপক্ষে অধিনায়ক মাইকেল ভন এবং উদ্বোধনী ব্যাটসম্যান ট্রেসকোথিক বাংলাদেশের বোলারদের তুলোধুনো করেছেন।

ইংল্যান্ড এখন ২৫৭ রানের লিড নিয়ে এগিয়ে আছে।

ইংল্যান্ডের হয়ে দুই ওপেনার মার্কাস ট্রেসকোথিক এবং অ্যান্ড্রু স্ট্রস দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেন। উদ্বোধনী জুটিতে তারা দু’জনে ১৪৮ রান তোলেন। স্ট্রস ৬৯ রান করে পেসার মাশরাফি মতুর্জার বলে এলবিডব্লিউয়ের শিকার হন।

ইংল্যান্ডের ইনিংসের শুরু থেকেই দুই ওপেনার বাংলাদেশি বোলাদের হতাশায় ডুবিয়ে দিয়ে একের পর এক বল বাউন্ডারি ছাড়া করেছেন। অভিষিক্ত পেসার শাহাদতকে পরপর চারটি চার মেরে নিজের হাফ সেঞ্চুরি পুরন করেন স্ট্রস। তবে একবার রফিকের বলে স্লিপে অধিনায়ক হাবিবুল বাশার ক্যাচ ছেড়ে দিলে বেঁচে যান স্ট্রস।

ব্যাটিংয়ের পর বোলিংয়েও লর্ডসে বাংলাদেশের সময় অতিবাহিত হচ্ছে হতাশার মধ্যে দিয়ে। এর আগে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০৮ রানে বাংলাদেশের ইনিংস শেষ হয়।