শ্রীলঙ্কাকে বিশ্ব ক্রিকেটের পরাশক্তি হিসেবে গড়ে তুলতে চায় মুডি
শ্রীলঙ্কান দলের নতুন কোচ টম মুডি জানিয়েছেন, তার মূল লক্ষ্য শ্রীলঙ্কা দলকে ওয়ান ডে এবং টেস্ট ক্রিকেট র্যাঙ্কিংয়ে সেরা শক্তি হিসেবে প্রস্তুত করা।
সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মুডি দু’বছরের জন্য শ্রীলঙ্কা দলের দায়িত্ব নিয়েছেন। তিনি ১৮ জুন থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবেন।
মুডি ২০০৭ সালে বিশ্ব কাপের জন্য শ্রীলঙ্কা দলকে প্রস্তুত করবেন।
শ্রীলঙ্কা ১৯৯৬ সালে বিশ্ব কাপ জয় করেছিল এবং বর্তমানে বিশ্ব ওয়ান ডে ক্রিকেট র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।
মুডি ফাস্ট ক্লাস ক্রিকেটে ২১,০০০ রান করেছেন, গড় ৪৬ রান। মুডি অস্ট্রেলিয়ার পক্ষে আটটি টেস্ট এবং ৭৮টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। তিনি অস্ট্রেলিয়ার দু’টি বিশ্ব কাপ জয়ী দলের সদস্য ছিলেন।
মুডির প্রথম মিশন হচ্ছে এ বছরের জুলাই মাসে শ্রীলঙ্কার মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু’টি টেস্ট সিরিজ। শ্রীলঙ্কা বর্তমানে বিশ্ব টেস্ট র্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে।
