আর্চারী জাজেস কোর্স সমাপ্ত
বাংলাদেশ আর্চারী অ্যাসোসিয়েশন (বিএএ) আয়োজিত নয় দিনব্যাপী আর্চারী জাজেস কোর্স বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সভাকক্ষে শেষ হয়েছে।
এনএসসি’র সচিব এসএম শিবলী নজির প্রধান অতিথি হিসেবে কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন। সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএএ সভাপতি নাজমুল আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল।
ভারতীয় আর্চারী প্রশিক্ষক নিশিথ দাশের পরিচালনায় ২২ জন প্রশিক্ষণার্থী এ কোর্সে অংশ নেন।
