১ম বিভাগ ফুটবলে ভিক্টোরিয়া-বিআরটিসি ম্যাচ ড্র
পরপর দুই ম্যাচ জয়ের পর তৃতীয় ম্যাচে এসে ড্র করেছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।
১ম বিভাগ ফুটবল লিগে বৃহস্পতিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা স্টেডিয়ামে বিআরটিসির সাথে গোলশুন্য ড্র করে তারা।
ভিক্টোরিয়া ক্লাব এর আগের দু’টি ম্যাচে অগ্রনী ব্যাংক এবং ওয়ারী ক্লাবের বিরুদ্ধে জয় পায়।
