২ জুলাই থেকে জাতীয় যুব ভলিবল শুরু
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের আয়োজনে ২ জুলাই থেকে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে সিটি ব্যাংক জাতীয় যুব ভলিবল চ্যাম্পিয়নশীপ।
পাঁচদিন ব্যাপী এই টুর্নামেন্টে দশটি জেলা দল অংশ নেবে। দলগুলো হচ্ছে- খুলনা, যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা, কুমিল্লা, টাঙ্গাইল, শেরপুর, রাজশাহী, দিনাজপুর ও নওগাঁ।
টুর্নামেন্টের প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হবে ঢাকা, খুলনা এবং দিনাজপুরে। খুলনা জোনের চারটি, ঢাকা ও রাজশাহী জোনের তিনটি করে দল চুড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী সরাসরি চুড়ান্ত পর্বে খেলবে।
