৩য় বিভাগ ফুটবল লিগে কারওয়ান বাজারের জয়
আর্মি স্টেডিয়ামে বুধবার তৃতীয় বিভাগ ফুটবল লিগে কারওয়ান বাজার তিন গোলে হারিয়েছে রেইনবো ক্লাবকে। দলের পক্ষে সেলিম দু’টি এবং হারুন একটি গোল করেন।
এছাড়া কসাইটুলী ও মাতুয়াইলের মধ্যেকার ম্যাচটি গোলশুন্যভাবে শেষ হয়। রহমতগঞ্জ এবং লালবাগের মধ্যেকার দিনের অন্য ম্যাচটি ৩-৩ গোলে অমিমাংসিত থাকে।
