২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার থেকে শুরু হচ্ছে উন্মুক্ত টেনিস টুর্নামেন্ট

জাতীয় টেনিস কমপ্লেক্সে শুক্রবার থেকে শুরু হচ্ছে পাঁচদিন ব্যাপী স্ক্যানডেক্স বাংলাদেশ উন্মুক্ত টেনিস টুর্নামেন্ট।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2005, 06:33 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

বুধবার বাংলাদেশ টেনিস ফেডারেশনের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারন সম্পাদক সানাউল হক, স্ক্যানডেক্স এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী এবং টুর্নামেন্ট কমিটির পরিচালক সামিউর রাজ্জাক বক্তব্য রাখেন।

টুর্নামেন্টের সাতটি ক্যাটাগরিতে বিভিন্ন জেলা থেকে ১২৭ জন খেলোয়াড় ও বিকেএসপি অংশ নেবেন। বাংলাদেশে বসবাসরত পাঁচ বিদেশি খেলোয়াড়ও টুর্নামেন্টে অংশগ্রহন করবেন।

টুর্নামেন্টের পুরুষ এককে ৬২ জন, পুরুষ দ্বৈতে ২৪ জুটি, মহিলা এককে ১২ জন, মহিলা দ্বৈতে ছয় জুটি, বালক এককে (অনুর্ধ্ব ১৪) ৩৫, বালিকা এককে (অনুর্ধ্ব ১৪) আট এবং বালক এককে (অনুর্ধ্ব ১২) ১৮ জন খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করবেন।

টুর্নামেন্টে প্রাইজমানি হিসেবে পুরুষ একক চ্যাম্পিয়ন ১২,০০০, পুরুষ দ্বৈত চ্যাম্পিয়ন ৬,০০০, মহিলা একক চ্যাম্পিয়ন ৮,০০০, মহিলা দ্বৈত চ্যাম্পিয়ন ৪,০০০ টাকা পাবে। বালক ও বালিকা ইভেন্টে বিজয়ীদের ট্রফি প্রদান করা হবে।

টুর্নামেন্টের মোট বাজেট ১ লাখ ৫০ হাজার টাকার মধ্যে স্পনসর স্ক্যানডেক্স বাংলাদেশ লিমিটেড দেবে ১ লাখ টাকা।

ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বৃহস্পতিবার টুর্নামেন্টের উদ্বোধন করবেন।