২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হোসেনের ব্যাপারে সতর্ক ইংল্যান্ড দল

বাংলাদেশী টিনেজার ফাস্ট বোলার শাহাদাত হোসেন বলেছেন ইংল্যান্ডের ব্যাটসম্যানদের হেলমেটই তার লক্ষ্য। কারণ তিনি মনে করেন গতি এবং বাউন্সই হল ফাস্ট বোলারের প্রধান অস্ত্র। ইংল্যান্ড দলের কর্তাব্যাক্তিরা তাদের ব্যাটসম্যানদের হোসেনের এ ‘মনোবাসরা’র ব্যাপারে সতর্ক করে দিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2005, 12:00 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

বাংলাদেশের পক্ষে মাশরাফির সাথে নতুন বলে ভাগ বসাবেন শাহাদাত হোসেন। ছোট বেলা থেকেই হোসেনের স্বপ্ন পাকিস্তানি কিংবদন্তি বামহাতী ফাস্ট বোলার ওয়াসিম আকরামের মত ফাস্ট বোলার হওয়া। ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টিফেন হার্মিসন টেস্ট স্কোয়াডে জায়গা করে নেয়ার প্রেরনা জুগিয়েছেন হোসেনকে।

১৮ বছর বয়সি শাহাদাত হোসেন বলেন, “ছোট বেলা থেকেই আমি ওয়াসিম আকরামকে অনুসরণ করি। কিন্তু এখন আমি স্টিফেন হার্মিসনের অনুসারী। তিনি আমরা পছন্দের বোলার।”

“আমি হার্মিসনের সাথে বাংলাদেশে একবার দেখা করেছি। কিন্তু আমার বয়স তখন কম ছিল। আমি তার সাথে কথা বলার সুযোগ পাইনি। তবে আমি তার সাথে দেখা করেছি এবং তা ছিল আমরা জন্য এক চমৎকার অনুভূতি।”

হোসেন ছোট থেকে বেড়ে উঠেছেন রাজধানী ঢাকার দক্ষিণের শহর নারায়নগঞ্জে। তিনি একজন ব্যাঙ্ক পরিচালকের সন্তান। পাঁচ সন্তানের মধ্যে তিনিই বড়। ছোটবেলা থেকেই হোসেন বেশ ভাল ক্রিকেট খেলতেন এবং পরামর্শদাতাদের পরামর্শ মনোযোগ দিয়ে গ্রহন করতেন।

হোসেনের বাবা ছেলের ক্রিকেট প্রতিভা বুঝতে পেরে তাকে কিশোর ক্রিকেট একাডেমিতে ভর্তি করে দেন, সেখান থেকেই অনুর্ধ্ব-১৯ দলের নির্বাচকরা তাকে নিবাচন করেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

বাংলাদেশের কোচ ডেভ হোয়াটমোর হোসেনের খেলা তেমন দেখেননি, কিছু ভিডিও ফুটেজ দেখেছেন। কিন্তু কেমব্রিজের মাঠে ব্রিটিশ ইউনিভাসিটি দলের বিরুদ্ধে তিনি যখন চার উইকেট শিকার করেন তখন সকলের দৃষ্টি তার উপর নিবন্ধ হয়।

হোসেন বলেন, “আশাকরি প্রথম টেস্ট ম্যাচে খেলার সুযোগ পাব। আমি সবসময়ই জোরে বল করতে পছন্দ করি। আমার বল অনেকবার ব্যাটসম্যানের হেলমেটে আঘাত করেছে এবং বেশ কিছু ক্রিকেটার ইনজুরির শিকারও হয়েছেন।”