২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩য় বিভাগ ফুটবল লিগে দিলকুশা এবং জিরাবোর জয়

তৃতীয় বিভাগ ফুটবল লিগে মঙ্গলবার আর্মি স্টেডিয়ামে দিলকুশা স্পার্টিং ক্লাব এক গোলে হারিয়েছে মিরপুর একাদশকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

ম্যাচের ২৭ মিনিটে দলের পক্ষে একমাত্র গোলটি করেন সম্রাট। অন্য ম্যাচে জিরাবো স্পোর্টিং ক্লাব একই ব্যবধানে হারায় স্পন্দন স্পোর্টিং ক্লাবকে। ৪৮ মিনিটে বিকাশ গোলটি করেন।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা স্টেডিয়ামে সিটি ইউনাইটেড ক্লাব এবং স্বদেশ সমাজকল্যান সংঘের মধ্যেকার খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে।