২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা কাবাডি লিগে বাংলাদেশ আনসার চ্যাম্পিয়ন

বাংলাদেশ আনসার মহিলা কাবাডি লিগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছে। মঙ্গলবার ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আনসার চারটি লোনাসহ ৫৪-২৬ পয়েন্টে আজাদ স্পোর্টিং ক্লাবকে হারায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2005, 07:14 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

একতরফা ম্যাচের প্রথমার্ধে বিজয়ী দল ২৬-১৫ পয়েন্টে এগিয়ে ছিল। আনসারের শাহিদা আকতার ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন। এসময় বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল রেজাকুল হায়দার, সাধারন সম্পাদক মুনীর হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের উদ্যোগে আয়োজিত লিগে চারটি দল অংশগ্রহন করে।