ম্যানচেষ্টার ইউনাইটেডের অধিকাংশ শেয়ার গ্লেজারের দখলে যাচ্ছে
ম্যানচেষ্টার ইউনাইটেড কর্তৃপক্ষ তার শেয়ারহোল্ডারদের বলেছে তারা যেন ১৩ জুন সময় কালের মধ্যে তাদের শেয়ার সংখ্যাগরিষ্ঠ শেয়ার ক্রেতা মেলকম গ্লেজারের কাছে বিক্রি করেন।
মার্কিন এই ধনকুবেরের রেড ফুটবল ক্লাব বর্তমানে ম্যানচেষ্টার ইউনাইটেড-এর ৭৬ দশমিক ২ শতাংশ শেয়ারের মালিক। তার পরবর্তী পদক্ষেপ হবে লন্ডন ষ্টক মার্কেট লিস্ট থেকে তার ক্লাবের নাম প্রত্যাহার করা এবং সম্ভবত ২২ শে জুন বা তার কাছাকাছি সময়ের মধ্যে তিনি তা করবেন।
ভক্তদের কড়া আপত্তি থাকা সত্ত্বেও তিনি এই বিপুল পরিমান শেয়ারের মালিক হয়েছেন। ভক্তদের গ্রুপ শেয়ারহোল্ডারস্ ইউনাইটেডের সদস্যরা বলেছে তারা রেড ফুটবল ক্লাবের ১৫ শতাংশ শেয়ারের মালিক। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
গ্লেজার শেষ পর্যন্ত ৯০ শতাংশ শেয়ার পাওয়ার আশা করছেন যা এখনও তিনি পাননি, তাই বাকি শেয়ার হোল্ডাররা বৈধভাবে তা বিক্রির প্রচেষ্টা চালাতে পারে। গ্লেজার বলেন ১৩ মে’র পর তিনি তাদের শেয়ার আর নাও কিনতে পারেন।
