২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রেঞ্চ ওপেনের প্রথম ম্যাচে জয় পেয়েছেন ফেদেরার এবং নাডেল

ফ্রেঞ্চ ওপেন টুর্নামেন্টের ফেভারেট খেলোয়াড় রজার ফেদেরার এবং রাফায়েল নাডেল নিজ নিজ খেলায় সহজ জয় পেয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2005, 02:03 AM

Updated : 26 Apr 2022, 05:41 PM

রোল্লা গ্যারোয় প্রথমবারের মত খেলতে নেমেই স্প্যানিশ টিনেজার নাডেল ৬-১, ৭-৬ (৭-৪), ৬-১ সেটে পরাজিত করেন জার্মানির প্রতিদ্বন্দ্বী লারস বার্গেসমুলাকে।

সুইস তারকা ফেদেরার ৬-১, ৭-৬, ৬-০ সেটে পরাজিত করেন ইসরাইলের প্রতিদ্বন্দ্বী ডুডি সেলাকে।

এদিকে কার্লোস মোইয়া খেলার প্রথম থেকে আক্রমণ চালিয়ে ৫-৭, ৬-১, ৬-৪, ৬-২ সেটে স্পেনিয়ান আলবার্তো মার্টিনকে পরাজিত করেন।

১৬তম বাছাই রাদেক স্তেপানেক ৩-৬, ৬-৩, ৬-১, ৬-১ সেটে পরাজিত করেন প্যারাডর্ন শ্রিচাপানকে। ২৩তম বাছাই সেবেসটিয়ান গ্রোসজেন ৭-৫, ৬-৩, ৬-১ সেটে পরাজিত করেন আর্জেনটাইন জোয়াল মনাকোকে।

ফেদেরার এর পর মুখোমুখি হবেন স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী নিকোলাস এলমাগ্রোর। যিনি জার্মানির প্রতিদ্বন্দ্বী ফিলিপ কোলস্রিবারকে ৭-৬ (৭-৪), ৬-৪, ৬-৩ সেটে পরাজিত করেন।

নাডেল এর পর মুখোমুখি হবেন হাভিয়ার মালিসির। যিনি মারডি ফিশকে ৬-২, ৬-১, ৬-১ সেটে পরাজিত করেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।