ওয়াসিম আকরামের বিরুদ্ধে মামলা খারিজ
পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ওয়াসিম আকরাম তার পরিচিত একজনের কাছ থেকে একটি বিলাসবহুল গাড়ি নিয়ে ফেরত না দেয়ার অভিযোগে যে মামলায় জড়িয়ে পড়েছিলেন আদালত তা খারিজ করে দিয়েছে বলে একজন আইনজীবী জানান।
বিলাস বহুল এই গাড়িটি তিনি তার পরিচিত সাদাত হাসান-এর কাছ থেকে ধার করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। আকরামের আইনজীবী জানান, সিন্ধু হাইকোর্টের বিচারক মামলাটি ‘মিথ্যা ও নিরর্থক’ বলে বাদ দেন।
সাদাত হাসান এই ক্রিকেট তারকার বিরুদ্ধে একটি বিলাস বহুল গাড়ি ধার করে আর ফেরত না দেয়ার অভিযোগ করে ক্ষতিপুরন চেয়ে মামলা করেছিল। কিন্তু আকরাম এই অভিযোগ নাকচ করে দেন। গত বছর নিু আদালত তার জামিন নামঞ্জুর করলে তিনি হাই কোর্টে আবেদন করেছিলেন। সংবাদ বিভন্ন বার্তা সংস্থার।
উল্লেখ্য, আকরাম ২০০৩ সালের বিশ্বকাপ ক্রিকেটের পর বেশ কিছু রেকর্ড করেন। তিনি ৩৫০ টি এক দিনের আন্তজার্তিক ক্রিকেট খেলে ৫০২টি উইকেট লাভ এবং ১০৪ টি টেষ্ট ম্যাচ খেলে ৪১৪ টি উইকেট পেয়ে রেকর্ড করেন। তিনি পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন।
