২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ব্যাংক এবারের প্রিমিয়ার ফুটবল লিগের স্পনসর

এবারের প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের পৃষ্ঠপোষকতা করবে প্রিমিয়ার ব্যাংক। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এব্যাপারে প্রিমিয়ার ব্যাংকের সাথে তাদের চুড়ান্ত আলোচনাও সেরে ফেলেছে। ২৮ মে থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রিমিয়ার ফুটবলের আসর বসার কথা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2005, 09:13 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

স্পনসর সংক্রান্ত ব্যাপারে ফুটবল ফেডারেশনের সাধারন সম্পাদক আনোয়ারুল হক হেলাল সোমবার সাংবাদিকদের জানান, প্রিমিয়ার ব্যাংক সিনিয়র ডিভিশন ফুটবলের পৃষ্ঠপোষকতা করতে আগ্রহ প্রকাশ করেছে এবং স্পনসরশীপ বাবদ তারা ২০ লাখ টাকা দেবে।

এর আগে মহানগরী ফুটবল লিগ কমিটি স্পনসর যোগাড় করতে না পারায় প্রিমিয়ার লিগ আট দিন পিছিয়ে দেয়।

হেলাল বলেন, আমরা মোবাইল ফোন কোম্পানী বাংলালিংকের ব্যাপারে আগ্রহী ছিলাম, কিন্তু সোমবার তারা চুড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য আরও সময় দাবি করে। আমাদের সময় খুব কম থাকায় এবং অন্য কোন সুযোগ না থাকায় আমরা প্রিমিয়ার ব্যাংকের ২০ লাখ টাকার প্রস্তাবই গ্রহন করেছি।