৩য় বিভাগ ফুটবল লিগের ফলাফল
তৃতীয় বিভাগ ফুটবল লিগে সোমবার লালবাগ স্পোর্টিং ক্লাব, উত্তর বারিধারা এবং গুলিস্তান ক্লাব তাদের নিজ নিজ খেলায় জয় পেয়েছে।
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা স্টেডিয়ামে লালবাগ এক গোলে হারায় রেইনবো ক্লাবকে। আর্মি স্টেডিয়ামে উত্তর বারিধারা সাত গোলে বিধ্বস্ত করে গেন্ডারিয়া স্পোর্টিং ক্লাবকে। বারিধারার পক্ষে তানিম ও জুবায়ের দু’টি, ছোটন, বাদল এবং সাইফুল একটি করে গোল করেন।
দিনের অপর ম্যাচে গুলিস্তান ক্লাব তিন গোলে হারায় গর্ভনমেন্ট প্রিন্টিং প্রেসকে। দলের পক্ষে গোল করেন মোমিন, রুবেল এবং খোকন।
