২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুব ভলিবলে কুমিল্লা জোনাল চ্যাম্পিয়ন

সিটি ব্যাংক জাতীয় যুব ভলিবল চ্যাম্পিয়নশীপে কুমিল্লা জেলা জোনাল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছে। সোমবার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে কুমিল্লা ৩-১ সেটে টাঙ্গাইলকে হারিয়ে চুড়ান্ত পর্বে উঠে গেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2005, 07:03 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

কুমিল্লা ছাড়াও টাঙ্গাইল এবং শেরপুরও চুড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। স্থান নির্ধারনী ম্যাচে শেরপুর ৩-০ সেটে ফরিদপুরকে হারিয়ে তৃতীয় স্থান লাভ করে।

এর আগে প্রথম সেমিফাইনালে কুমিল্লা ফরিদপুরকে ৩-০ সেটে এবং দ্বিতীয় সেমিতে টাঙ্গাইল একই ব্যবধানে শেরপুরকে পরাজিত করে।

প্রতিযোগিতার অন্য দুই গ্রুপের খেলা মঙ্গলবার শুরু হবে। গ্রুপ বি (খুলনা)’র খেলা খুলনা স্টেডিয়ামে এবং গ্রুপ সি (দিনাজপুর)’র খেলা হবে দিনাজপুর স্টেডিয়ামে। গ্রুপ এ থেকে চারটি এবং অন্য দুই গ্রুপ থেকে তিনটি করে দল চুড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে।

বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী ইতিমধ্যে চুড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে। চারদিন ব্যাপী চুড়ান্ত পর্বের খেলা শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হবে ২ জুন থেকে।