মহিলা হ্যান্ডবল লিগের সুপার থ্রিতে ঊষা ক্রীড়া চক্রের জয়
তিব্বত মহিলা হ্যান্ডবল লিগের সুপার থ্রিতে জয় পেয়েছে ঊষা ক্রীড়া চক্র। বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন হ্যান্ডবল কোর্টে সোমবার ঊষা ৪৩-৩০ গোলে হারায় আরামবাগ ক্রীড়া সংঘকে।
প্রথমার্ধে বিজয়ী দল ২২-১৫ গোলে এগিয়ে ছিল। ১৭ গোল করে ম্যাচ সেরার পুরষ্কার লাভ করেন ঊষা ক্রীড়া চক্রের বুলু। এছাড়া রোজী নয়টি, জাহানারা আটটি এবং খালেদা সাত গোল করেন। আরামবাগের পক্ষে নাসিমা আটটি, ময়না সাতটি ও মোনা ছয় গোল করেন।
