২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া ক্রিকেটের পরিচালক জ্যাক এডওয়ার্ডের মৃত্যু

সাবেক ভিসিএ প্রেসিডেন্ট এবং অস্ট্রেলিয়া ক্রিকেটের পরিচালক জ্যাক এডওয়ার্ড রবিবার পরলোকগমন করেছেন। জ্যাকের মৃত্যুতে অস্ট্রেলিয়া ক্রিকেটে নেমে এসেছে শোকের ছায়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2005, 02:19 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

অসি ক্রিকেটের চেয়ারম্যান মেরিম্যান বলেছেন, জ্যাকের মৃত্যু আমাদের জন্য একটা অপুরনীয় ক্ষতি। ১৯৯৪-৯৫ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ম্যানেজার ছিলেন জ্যাক। এছাড়া ভিক্টোরিয়া ক্রিকেট দলের চেয়ারম্যান ছিলেন তিনি।

১৯৪৯-৫০ সালে এবং ১৯৬০-৬১ সালে অস্ট্রেলিয়ার বিভিন্ন ক্লাবের হয়ে ১৩৪ টি ক্রিকেট ম্যাচ খেলেছেন জ্যাক। এছাড়া দীর্ঘ ২৪ বছর তিনি ভিসিএ প্রেসিডেন্ট এবং ১৯৮৪-৮৫ ও ৯৬-৯৭ সালে অস্ট্রেলিযা ক্রিকেট বোর্ডের পরিচালক ছিলেন এই ক্রিকেট প্রান ব্যক্তি।