৩য় বিভাগ ফুটবল লিগে শহীদ জিয়া স্মৃতি সংঘের শোচনীয় পরাজয়
বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে রোববার ৩য় বিভাগ ফুটবল লিগে শহীদ জিয়া স্মৃতি সংঘ ৫-০ গোলের বড় ব্যবধানে হেরেছে ফ্রেন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের বিরুদ্ধে।
বিজয়ী দলের জহিরুল ও শরিফুল দু’টি করে এবং নজরুল একটি গোল করেন।
দিনের অপর ম্যাচে কারওয়ান বাজার প্রগতি সংঘ তিন গোলে হারায় মাতুয়াইল উদয়ন সংসদকে। বিজয়ী দলের হারুন দু’টি এবং সেলিম একটি গোল করেন। একই মাঠে ঢাকা জুনিয়র এফসি একমাত্র গোলে হারায় মুসলিম ইনস্টিটিউটকে। ম্যাচের দ্বিতীয় মিনিটে আরিফ গোলটি করেন।
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা স্টেডিয়ামে স্পন্দন ক্রীড়া চক্র এবং দিলকুশা স্পোর্টিং ক্লাবের মধ্যেকার খেলাটি গোলশুন্য ড্র হয়।
