মহিলা হ্যান্ডবল লিগের সুপার থ্রিতে মেরিনারের জয়
বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন হ্যান্ডবল কোর্টে রোববার তিববত মহিলা হ্যান্ডবল লিগের সুপার থ্রির উদ্বোধনী খেলায় জয় পেয়েছে ঢাকা মেরিনার ইয়ংস ক্লাব। পিছিয়ে পড়েও মেরিনার ২৩-২০ গোলে হারায় উষা ক্রীড়া চক্রকে।
বিজয়ী দল প্রথমার্ধে ১০-১২ গোলে পিছিয়ে ছিল। মেরিনারের শাহিদা আটটি, শিউলি এবং কামরুন চারটি করে গোল করেন। উষা ক্রীড়া চক্রের জাহানারা নয়টি গোল করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
