২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুব ভলিবলের সেমিতে কুমিল্লা, ফরিদপুর, টাঙ্গাইল এবং শেরপুর

সিটি ব্যাংক জাতীয় যুব ভলিবলের গ্রুপ এ (ঢাকা)’র প্রথম পর্বের সেমিফাইনালে উঠেছে কুমিল্লা, ফরিদপুর, টাঙ্গাইল এবং শেরপুর। রোববার এই চার দল তাদের নিজ নিজ খেলায় জয়ী হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2005, 06:21 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

সোমবার সেমিফাইনালে কুমিল্লা লড়বে ফরিদপুরের বিরুদ্ধে এবং টাঙ্গাইল খেলবে শেরপুরের বিরুদ্ধে। এইদিন প্রথম পর্বের স্থান নির্ধারনী এবং ফাইনালও অনুষ্ঠিত হবে।

গ্রুপ ম্যাচে কুমিল্লা শেরপুর এবং গোপালগঞ্জকে ৩-০ সেটে, শেরপুর ৩-০ সেটে গোপালগঞ্জকে এবং গ্রুপের শেষ ম্যাচে টাঙ্গাইল একই ব্যবধানে হারায় ফরিদপুরকে।

প্রতিযোগিতার অন্য দুই গ্রুপের প্রথম পর্বের খেলা শুরু হবে মঙ্গলবার। গ্রুপ বি (খুলনা)’র খেলা খুলনা স্টেডিয়ামে এবং গ্রুপ সি (দিনাজপুর)’র খেলা হবে দিনাজপুর স্টেডিয়ামে। গ্রুপ এ থেকে চারটি এবং অন্য দুই গ্রুপ থেকে তিনটি করে দল চুড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী এতিমধ্যে চুড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে। ২ জুন থেকে একই ভেন্যুতে চারদিনব্যাপী চুড়ান্ত পর্বের খেলা শুরু হবে।