২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে ধুয়ে গেল নর্দাম্পটনশায়ার-বাংলাদেশ ম্যাচের দ্বিতীয় দিনের খেলা

বৃষ্টির কারনে নর্দাম্পটনশায়ার এবং বাংলাদেশের মধ্যেকার তিনদিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন একটি বলও মাঠে গড়ায়নি। রোববার ম্যাচর শেষ দিন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2005, 09:51 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

গত সপ্তাহে সাসেক্সের বিরুদ্ধে শোচনীয় পরাজয়ের পর এই ম্যাচে নর্দাম্পটনশায়ারের বিরুদ্ধে ভালোই লড়াই করছিল টাইগাররা।

ম্যাচের প্রথম দিনেও হানা দিয়েছিল বৃষ্টি। টসে জিতে প্রথমে ব্যাট করে নর্দান্টসরা ৩৪ দশমিক ১ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৪৯ রান করতে সক্ষম হয়। প্রথম দিন ৬৭ রান খরচায় তিন উইকেট তুলে নিয়ে বাংলাদেশের সফল বোলার আনোয়ার হোসেন মনির।

অন্যদিকে নর্দাম্পটনের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান আসে বিলাল শাফায়াতের ব্যাট থেকে। অধিনায়ক উসমান আফজাল পাঁচ এবং ফ্রেইডল্যান্ডার এক রান নিয়ে ক্রিজে রয়েছেন।