২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা হ্যান্ডবল লিগের সুপার থ্রিতে উষা এবং ঢাকা মেরিনার

তিব্বত মহিলা হ্যান্ডবল লিগে শনিবার ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে উষা ক্রীড়া চক্র এবং ঢাকা মেরিনার ইয়ংস ক্লাব নিজ নিজ খেলায় জয়ী হয়ে সুপার থ্রিতে জায়গা করে নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2005, 06:50 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

এর আগে গ্রুপ সি’র খেলায় জামালপুর হ্যান্ডবল পরিষদের বিরুদ্ধে ওয়াকওভার পেয়ে আরামবাগ ক্রীড়া সংঘ এবং স্কালিস্টকা সুপার থ্রি নিশ্চিত করেছে।

দিনের প্রথম খেলায় উষা ক্রীড়া চক্র ২২-২ গোলের বিশাল ব্যবধানে হারায় নারায়নগঞ্জ হ্যান্ডবল একাডেমিকে। প্রথমার্ধে উষা আট গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের খালেদা পাঁচটি, বুলু চারটি এবং রোজি ও রিতা তিনটি করে গোল করেন।

অপর ম্যাচে তেতুলিয়া হ্যান্ডবল পরিষদের বিরুদ্ধে ২৭-৯ গোলে জয়লাভ করে ঢাকা মেরিনার ইয়ংস ক্লাব। বিজয়ী দলের ডালিয়া এবং শাহিদা সাতটি করে গোল করেন। অন্যদিকে তেতুলিয়ার পক্ষে নাজমা দুই গোল করেন।

রোববার একই ভেন্যুতে সুপার থ্রির প্রথম ম্যাচে উষা ক্রীড়া চক্র মুখোমুখি হবে ঢাকা মেরিনারের।