২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাক-ভারত ক্রিকেট সবার জন্য একটা মডেল হতে পারে-জাতিসংঘ

ভারত উপমহাদেশে শান্তি এবং সম্প্রীতি প্রতিষ্ঠায় পাক-ভারত ক্রিকেট একটি মডেল হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2005, 03:44 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

শুক্রবার জাতিসংঘ মহাসচিবের পক্ষে এক চিঠিতে তার বিশেষ উপদেষ্টা এডলফ অগি পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খানকে জানান, মার্চ এবং এপ্রিল মাসে অনুষ্ঠিত পাক-ভারত সিরিজ শান্তি এবং উন্নয়নে অন্যান্য জাতির জন্য একটা উদাহরন হতে পারে। জনাব অগি বলেন,আমি বিশ্বাস করি দক্ষিন এশিয়াসহ বিশ্বব্যাপী এটা একটা অনন্য দৃষ্টান্ত।

জনাব অগি বলেন, খেলাধুলার একটা আলাদা ভাষা আছে যা সবাইকে টানে। এর আবেদনও বিশ্বব্যাপী। জনাব ওগি বলেন, ২০০৫ সাল জাতিসংঘের আন্তর্জাতিক ক্রীড়া এবং শারীরিক শিক্ষাবর্ষ। পাক-ভারত ক্রিকেট সে হিসেবে একটা আলাদা উদাহরন।

জনাব অগি বলেন, সব সংঘাত ভুলে আগামী বিশ্বকে বদলে দিতে পারে ক্রীড়াঙ্গন।