ভারতে ক্রিকেট সিটি গড়ে তুলতে আগ্রহী স্টিভ ওয়াহ
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ কলকাতার রাজারহাটে প্রায় ৪০০ একর জায়গা জুড়ে একটি ক্রিকেট সিটি গড়ে তোলার পরিকল্পনা পেশ করেছেন।
পরিপূর্ন এই ক্রিকেট সিটিতে খেলার মাঠ, স্টেডিয়াম, কোচিং ক্যাম্প থেকে শুরু করে আবাসন সুবিধা পর্যন্ত থাকবে। স্টিভ ওয়াহ বলেন, কলকাতা একটি চমৎকার জায়গা এবং আমার কলকাতার প্রতি আলাদা একটা টান রয়েছে।
আর্ন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পর স্টিভ অনেকটা সময় ভারতে কাটিয়েছেন। তরুন ক্রিকেটের উন্নয়নে স্টিভের অনেক পরিকল্পনা রয়েছে বলে তিনি বিভিন্ন সময় সাংবাদিকদের জানিয়েছেন। স্টিভ অস্টেলিয়ার একটি ব্যাংকের যৌথ সহায়তায় এই ক্রিকেট সিটি গড়ে তোলার পরিকল্পনা করেছেন।
ভারতের প্রাদেশিক সরকার স্টিভ ওয়াহকে জায়গা বরাদ্দের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে। স্টিভ ওয়াহ বিশ্বের বিভিন্ন দেশের কোচ এবং খেলোয়াড়দের এই ক্রিকেট সিটির কর্মকাণ্ডে অংশগ্রহনের আহ্বান জানিয়েছেন।
