অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে উইন্ডিজ ও প্রোটিয়াস দল
ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ায় তিনটি টেস্ট ম্যাচ খেলতে যাবে। এদিকে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা ত্রি-দেশীয় সিরিজে অংশ নিবে বলে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়।
ওয়েস্ট ইন্ডিজ ৩ নভেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলবে। হোবার্ডে ১৭ নভেম্বর দ্বিতীয় এবং ২৫ নভেম্বর এডিলেটে তৃতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।
দক্ষিণ আফ্রিকা তিন টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়ায়। ১৬ থেকে ২০ ডিসেম্বর পার্থে প্রথম টেস্ট, ২৬ থেকে ৩০ ডিসেম্বর মেলবর্নে দ্বিতীয় টেস্ট এবং সিডনিতে ২-৬ জানুয়ারি তৃতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
শ্রীলঙ্কা এরপর ত্রি-দেশীয় ওয়ান ডে সিরিজে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলায় অংশ নেবে। ১৩ জানুয়ারি ত্রি-দেশীয় সিরিজ শুরু হবে এবং মেলবোর্নের ডকল্যান্ড স্টেডিয়ামে প্রথম ওয়ান ডে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা।
ইতোমধ্যে অস্ট্রেলিয়া আগামী অক্টোবরে বিশ্ব একাদশের বিরুদ্ধে মেলবোর্নে তিনটি ওয়ান ডে ম্যাচ এবং সিডনিতে একটি টেস্ট ম্যাচ খেলার ঘোষণা দিয়েছে।
এই বছর চ্যাপেল-হ্যাডেল ওয়ান ডে সিরিজ খেলা হবে নিউজিল্যান্ডে ৩ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত।
