২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কা দলের কোচ হচ্ছেন টম মুডি

সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডর টম মুডি শ্রীলঙ্কা দলের কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2005, 01:10 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

ভারতীয় ক্রিকেট দলের কোচ নির্বাচনের নাটকীয়তা শেষ হয় আরেক অস্ট্রেলিয়ান গ্রেগ চ্যাপেলকে ওয়েস্ট ইন্ডিজে ২০০৭ সালের বিশ্ব কাপ ক্রিকেট পর্যন্ত দায়িত্ব দেয়ার মাধ্যমে।

শুক্রবার শ্রীলঙ্কার অন্তবর্তী ক্রিকেট কমিটির চেয়ারম্যান জয়ন্ত ধর্মদাস বলেন, “ভারতীয় কোচ হওয়ার প্রক্রিয়ায় মুডি এবং চ্যাপেল উভয়ই ছিলেন। কিন্তু ভারত পছন্দ করেছে চ্যাপেলকে। আমরা মুডিকে নিয়ে সামনের দিকে ত্রগুতে চাই।”

৩৯ বছর বয়সি মুডি শ্রীলঙ্কার নির্বাচকদের মুগ্ধ করেছেন এবং কোচ পদের জন্য তিনিই প্রথম পছন্দ।

তবে শ্রীলঙ্কা চেষ্টা করেছিল গ্রেগ চ্যাপেলকে কোচ হিসেবে আনার জন্য। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

যদিও স্থানীয় মিডিয়া আরেক অস্ট্রেলিয়ান ডিন জোন্সকে কোচ হিসেবে আনার বিষয়ে পরামর্শ দিয়েছে।