২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেঞ্চ ওপেন টুর্নামেন্টে খেলছেন না হেউইট

অস্ট্রেলিয়ান টেনিস তারকা লেইটন হিউইট পাঁজরের ইনজুরির কারণে আগামি সপ্তাহ থেকে শুরু হওয়া ফেঞ্চ ওপেন টুর্নামেন্টে খেলবেন না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2005, 12:00 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

এ মাসের প্রথম দিকে সিডনিতে নিজের বাড়িতে পড়ে গিয়ে হিউইটের পাঁজরে চিড় ধরে। তার কোচ রজার রশিদ জানান, “এটা আসলে দুঃখজনক দুর্ঘটনা।”

হিউইট বলেন, “আমি সিদ্ধান্ত নিয়েছি ডাক্তারের পরামর্শ নেবো এবং আগামি সপ্তাহে ফেঞ্চ ওপেনে অংশগ্রহণ করবো না, কারণ দ্রুত খেলতে নেমে আমি আরোগ্য লাভের সময় দীর্ঘায়িত করার ঝুঁকি নিতে চাই না।”

“ফেঞ্চ ওপেনে অংশ নিতে না পারাটা অবশ্যই দুঃখজনক। কিন্তু আমি দীর্ঘ সময় খেলা চালিয়ে যেতে চাই।” খবর বিভিন্ন বার্তা সংস্থার।

বিশ্বের দুই সম্বর শীর্ষ টেনিস খেলোয়ার হিউইট মার্চ মাস থেকেই পায়ের সমস্যার কারণে খেলতে পারছেন না।