২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্ড টিম কাপে জার্মানি ও স্পেনের জয়

জার্মান টেনিস তারকা টমি হ্যাসের চমৎকার পারফরমেন্সের সুবাদে জার্মানী ওয়ার্ড টেনিস টিম কাপ টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। তারা সেমি ফাইনালে সাইডেনকে ২-১ ব্যবধানে পরাজিত করে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2005, 01:50 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

হ্যাস ও আলেক্সজান্ডার ওয়াশকির দ্বৈত জুটি ৬-৪, ৬-৪ সেটে সুইডিশ জুটি জোনাস জর্কম্যান ও জোহানসনকে পরাজিত করার পর হ্যাস সুইডিশ জোয়াসেম জোহানসনকে ৬-০, ৩-৬, ৬-৩ সেটে পরাজিত করে।

জার্মানি ফাইনালে মুখোমুখি হবে স্পেনের। স্পেন ২-১ ব্যবধানে মার্কিন জুটিকে পরাজিত করে ফাইনালে উঠেছে।

বৃহস্পতিবার দু’বারের ওয়ার্ড টিম কাপ চ্যাম্পিয়ন চিলি এবং শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা রেড গ্রুপের ফাইনালে লড়ছে।

১৯৯৩ সালে আমেরিকা শেষবার চারটি টাইটেল জয় করেছিল। কিন্তু এন্ড্রি রডিক এবং আন্দ্রে আগাসি ছাড়াই আমেরিকা দল এ সপ্তাহে স্টুটগার্টে খেলবে।