রাজ্জাকের চমৎকার বেলিংয়ে ধরাশায়ী ওয়েস্ট ইন্ডিজ
সেন্ট ভিনসেন্টের আরনোস ভেল মাঠে বুধবার প্রথম ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচে পাকিস্তানের অলরাউন্ডার আব্দুল রাজ্জাকের ক্ষুরধার বোলিংয়ে পরাজিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। রাজ্জাক চার উইকেট তুলে নেন এবং পাকিস্তান ৫৯ রানের জয় পায়।
প্রথমে পাকিস্তান ব্যাট করতে নেমে হতাশাজনক পারফরমেন্স দেখায়। তারা ১৯২ রানে অলআউট হয়ে যায়। পাকিস্তান দলের গড়া সামান্য স্কোর তাড়া করতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ দলের ইনিংসের চাকা ৪৫ দশমিক ২ ওভারে ১৩৩ রান উঠানের পরেই থেমে যায়।
পাকিস্তানি অলরাউন্ডর রাজ্জাক ২৯ রানের বিনিময়ে তুলে নেন চার উইকেট এবং ম্যাচ সেরা খেলোয়ার নির্বাচিত হন তিনি। স্বাগতিক ক্যারিবিয়ান দল এ মাঠে ১৬টি ম্যাচ খেলেছে। পরাজিত হয়েছে এ নিয়ে দু’বার। ১৯৯৩ সালে পাকিস্তানের কাছেই তারা পরাজিত হয়েছিল। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
নিজেদের মাটিতে পরাজয় ক্যারিবিয়ানদের পিছু ছাড়ছে না। সম্প্রতি তারা প্রোটিয়াসদের কাছে ওয়ান ডে সিরিজে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে এবং টেস্ট সিরিজেও পরাজিত হয়েছে।
এবারও স্বাগতিক ব্যাটসম্যানরা নিজেদের চেনা পিচ থেকে কোনও সাহায্য নিতে পারেননি। তবে সফরকারী পাকিস্তানকেও রান তুলতে বেশ লড়াই করতে হয়েছে। পাকিস্তান তাদের শেষ সাত উইকেট হারায় মাত্র ৫৯ রানে।
ওয়েস্ট ইন্ডিজের দলপতি শিবনারায়ণ চন্দরপল বলেন, “আমি মনে করি বোলাররা তাদের ১৯২ রানে আটকে যথাযথ দায়িত্ব পালন করেছে। আমাদের খারাপ পারফরমেন্সের বিষয়ে আমার কোনও অজুহাত নেই।”
গত মাসে ভারতের মাটিতে ভারতকে পরাজিত করে পাকিস্তান দল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এসেছে আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে।
ক্যারিবিয়ান ওপেনিং জুটিতে ফাটল ধরান ফাস্ট বোলার রানা নাভেদ। তিনি প্রথমে ব্যক্তিগত তিন রানে মার্শাল এবং ২২ রানে ক্রিস গেইলকে প্যাভিলিয়ানে পাঠান।
গেইল বল হাতে ৪৮ রানের বিনিময়ে তুলে নেন তিন উইকেট, ব্যাট হাতেও দেখিয়েছেন দৃঢ়তা। তিনি পাকিস্তানি ফাস্ট বোলার রাও ইফতেখারের তৃতীয় ওভারে তিনটা চার মারেন। তবে তিনি দুর্ভাগ্যক্রমে নো বল মারতে গিয়ে ক্যাচ আউট হন।
স্বাগতিকরা এরপর আর খেলায় ফিরতে পারেনি। রান পেতে তাদের লড়াই করতে হয়। প্রথম ১৫ ওভারে ক্যারিবিয়ানরা ৩৭ রান তোলার পরিকল্পনা করেছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে।
ক্যারিবিয়ানদের পক্ষে সর্বোচ্চ রান করেন ডোয়াইন ব্রাভো। তিনি ৬৬ বল মোকাবেলা করে ২৭ রান করেন এবং অষ্টম উইকেটে ইয়ান ব্রেডশোর সাথে ইনিংসের সর্বোচ্চ জুটি গড়েন।
পাকিস্তানের অধিনায়ক ইনজামাম উল হক দলের বোলারদের ভূয়শী প্রশংসা করেন।
ইনজামাম বলেন, “এটি আমাদের জন্য একটি ভাল জয়। এ পিচে আমার গড়া স্কোরটি ততটা খারাপ ছিল না। আমি মনে করি, রাজ্জাক এবং রানা চমৎকার বোলিং করেছেন।
পরবর্তি দু’টি ম্যাচ হবে সেন্ট লুসিয়াতে।
