জাতীয় জুনিয়র এ্যাথলেটিকসে বিকেএসপি চ্যাম্পিয়ন
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ১৩টি স্বর্ন, আটটি রৌপ্য এবং ছয়টি ব্রোঞ্জ পদক নিয়ে মিল্কভিটা ২২তম জাতীয় জুনিয়র এ্যাথলেটিকস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে।
নড়াইল জেলা দল আটটি স্বর্ন, চারটি রৌপ্য এবং চারটি ব্রোঞ্জ পদক নিয়ে প্রতিযোগিতায় রানার আপ হওয়ার গৌরব লাভ করেছে। ছয়টি স্বর্ন, দু’টি রৌপ্য এবং দু’টি ব্রোঞ্জ নিয়ে তৃতীয় হয়েছে কিশোরগঞ্জ জেলা।
প্রতিযোগিতায় অনুর্ধ্ব ১৮ গ্রুপে দ্রুততম মানব এবং মানবী হয়েছেন যথাক্রমে বিকেএসপির মোহাম্মদ মোহন খান এবং নড়াইলের সোনিয়া খানম। অনুর্ধ্ব ১৫ গ্রুপে দ্রুততম মানব ও মানবী হয়েছেন যথাক্রমে বিকেএসপির নাজমুল হোসেন ও কিশোরগঞ্জের সেতু আক্তার।
