২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলের মতো ক্রিকেটেও বদলি খেলোয়াড় নিয়ম চালু করা হচ্ছে

ফুটবলের মতো খেলোয়াড় পরিবর্তনের ব্যাপারটা এখন ক্রিকেটেও দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2005, 02:44 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

ক্রিকেটে নতুন গতি আনার জন্য আইসিসি বদলী খেলোয়াড়ের ব্যাপারটা নিয়ে নতুন নিয়ম প্রনয়নের ব্যাপারে ভাবছে। এছাড়াও ক্রিকেটে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়েও চিন্তা ভাবনা করা হচ্ছে।

নতুন নিয়মানুযায়ী খেলা চলাকালীন সময়ে কোন ক্রিকেটার অসুস্থ হয়ে গেলে কিংবা নিষিদ্ধ হয়ে গেলে তার পরিবর্তে অন্য একজন বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নামতে পারবেন।

আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান সুনীল গাভাস্কার বলেছেন, এ নিয়ম চালু হলে ক্রিকেট দলগুলো কিভাবে তার ব্যবহার করে সেটার উপরেই নির্ভর করছে অনেক কিছু। গাভাস্কারসহ ১২ জন সাবেক ক্রিকেটার নতুন এ নিয়মসহ ক্রিকেটে গতিশীলতা আনার জন্য প্রযুক্তির ব্যবহারসহ আরো কিছু পরিবর্তনের ব্যাপারে চিন্তা করছেন। এলবিডব্লিউ’র ব্যপারগুলোতে থার্ড আম্পায়ারের সাহায্য নেয়া এর মধ্যে অন্যতম।

১৯৬৫ সালে ইংলিশ ফুটবল লীগে সর্বপ্রথম বদলি খেলোয়াড়ের নিয়ম চালু হয় এবং এরপর ১৯৭০ সালের বিশ্বকাপে এ নিয়ম চালু হয়।