২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাসেক্সের বিরুদ্ধে বাংলাদেশের এক ইনিংস ২২৬ রানে পরাজয়

ইংল্যান্ড সফরে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার বাংলাদেশ কাউন্টি দল সাসেক্সের বিরুদ্ধে বড় ব্যবধানে পরাজিত হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2005, 09:25 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

তিনদিনের ম্যাচের শেষ দিন চা বিরতির আগেই বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ১৯৬ রান তুললে এক ইনিংস ও ২২৬ রানের বিশাল জয় পায় সাসেক্স।

সাসেক্সের মাইকেল ইয়ার্ডি প্রথম ইনিংসে ২৫৭ রানের পর বল হাতেও ৮৩ রান খরচায় তুলে নিয়েছেন পাঁচ উইকেট। বাংলাদেশের দ্বিতীয় ইনংসে সর্বোচ্চ ৬৩ রান আসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। রহিম ইয়ার্ডির বলে স্ট্যাম্পড হন।

বাংলাদেশের অধিনায়ক হাবিবুল বাশার এই ইনিংসেও ব্যাট করতে পারেননি। বাশার প্রথম ইনিংসে ২২ রান করার পর মাথায় আঘাত পেয়ে মাঠের বাইরে চলে যান।