২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যালিস্টার উইন্টার বিসিবির নতুন হাই পারফরম্যান্স ম্যানেজার

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সোমবার নতুন হাই পারফরম্যান্স ম্যানেজার হিসেবে অ্যালিস্টার ডি উইন্টারের নাম ঘোষনা করেছে। রিচার্ড ম্যাকিন্সের স্থলাভিষিক্ত উইন্টার ২৬ জুন তার নতুন দায়িত্ব বুঝে নেবেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2005, 07:36 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

অ্যালিস্টার উইন্টার বর্তমানে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান অনুর্ধ্ব ১৯ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ইয়ুথ রিপ্রেজেন্টিটিভ প্রোগ্রামের পেস বোলিং টেকনিক্যাল কোচ, তাসমানিয়া ইনস্টিটিউট স্পোর্টস প্রোগ্রামের প্রধান কোচ, তাসমানিয়া অনুর্ধ্ব ১৯ দলের প্রধান কোচসহ বেশকিছু গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করেছেন। ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত তাসমানিয়া ক্রিকেট দলের হয়ে প্রথম শ্রেনীর ক্রিকেটও খেলেছেন উইন্টার।

হাই পারফরম্যান্স ম্যানেজার নিয়োগের পাশাপাশি বাংলাদেশ এ দলের আসন্ন ইংল্যান্ড সফরের জন্য শন উইলিয়ামসকে দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। বাংলাদেশ এ দল ১৫ জুলাই ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।