নতুন কোচ মনোনিত হলে অর্থ কোন সমস্যা নয়: রনবীর সিং
ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর প্রেসিডেন্ট রনবীর সিং মহেন্দ্র বলেছেন, ভারতের জাতীয় দলের কোচ মনোনিত হলে অর্থ কোন সমস্যাই হবে না।
তিনি জানান, একজন বিদেশী ভাল কোচের জন্য আমরা সর্ব্বোচ্চ পরিমান অর্থ ব্যয় করতেও রাজি।
মহেন্দ্র বলেন, আমাদের প্রথম লক্ষ্য হলো একজন যোগ্য কোচ নির্বাচিত করা। তারপর তার সাথে আমরা বিস্তারিত কথা বলবো। এক্ষেত্রে অর্থের জন্য কোন কিছুই আটকে থাকবে না।
অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেল বছরে ৪ থেকে ৫ লক্ষ মার্কিন ডলার চাইতে পারেন যা জন রাইটকে প্রদেয় অর্থের চেয়েও অনেক বেশি-এমন কথা উঠার পরই মহেন্দ্র এ কথা জানালেন।
