২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রিকেটে অংশগ্রহনকারী খেলোয়াড়দের জন্য ম্যাচ ফি ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড রোববার এবারের ইস্পাহানী মির্জাপুর চা ৬ষ্ঠ জাতীয় ক্রিকেট লিগে অংশগ্রহনকারী খেলোয়াড়দের ম্যাচ ফি ঘোষনা করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2005, 08:03 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

শনিবার গুলশানস্থ বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডভাইজরি বোর্ড সভায় খেলোয়াড়দের ম্যাচ ফি’র ব্যাপারে সিদ্ধান্ত গৃহিত হয়।

সভায় জাতীয় লিগের খেলোয়াড়দের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে- এক থেকে পাঁচ ম্যাচে অংশগ্রহনকরী খেলোয়াড়রা ১০,০০০, ছয় থেকে ১২ ম্যাচে অংশগ্রহনকারী খেলোয়াড়রা ১৫,০০০, ১৩ থেকে ২০ ম্যাচে অংশগ্রহনকারী খেলোয়াড়রা ২০,০০০ এবং ২১ থেকে ৩০ ম্যাচে অংশগ্রহনকারী খেলোয়াড়রা ২৫,০০০ টাকা করে ম্যাচ ফি লাভ করবেন।

সভায় জাতীয় লিগের একটি চারদিনের ম্যাচকে দুইটি একদিনের ম্যাচ হিসেবে বিবেচনা করায় মোট ম্যাচের সংখ্যা ২০টি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩০টিতে।

উল্লেখ্য, এবারই প্রথম জাতীয় লিগের খেলোয়াড়রা ম্যাচ ফি লাভ করতে যাচ্ছেন।