প্রথম বিভাগ ফুটবলে ভিক্টোরিয়ার শুভ সূচনা
প্রথম বিভাগ ফুটবল লিগে শুভ সূচনা করেছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা স্টেডিয়ামে রোববার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভিক্টোরিয়া এক গোলে হারায় অগ্রনী ব্যাংককে।
বিজয়ী দলের রাহেল খেলার ৪৩ মিনিটে জয়সূচক গোলটি করেন।
